ডেস্ক রিপোর্ট :- প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন সারোয়ারকে পত্যাহার করা হয়েছে। গতকাল তাকে জন প্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অনুযায়ী ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নামও রয়েছে।
তিনি গত আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির প্রটোকল কর্ম কর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন।


















