ঝালকাঠি সংবাদদাতা :- ঝালকাঠি জেলার ২৫ আওয়ামী লীগ নেতাকর্মীর ৩৩ টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে ঝালকাঠির জেলা প্রশাসন।
গতকাল জেলা প্রশাসনের এক অফিস আদেশে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক আদেশে জনস্বার্থে এ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
যাদের যাদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। রয়েছে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি।
লাইসেন্স বাতিল হওয়া অস্ত্রগুলি ঝালকাঠির ৪ টি থানায় জমা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

