ডেস্ক রিপোর্ট : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যোগদানের তারিখ হতে পরবর্তী দু বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে। সরকার চাইলে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেও সরকার চাইলে এ নিয়োগ বাতিল করতে পারবে। আফরোজা আব্বাসও যে কোনো সময় পদত্যাগ করতে পারবে বলে উল্লেখ রয়েছে। এ পদটি সম্পুর্ন অবৈতনিক।

