Thursday , 6 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

দেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট তাড়িয়েছে, তারা আর ফিরতে পারবে না

প্রতিবেদক
sadad
August 6, 2026 1:42 pm

স্বরুপকাঠী সংবাদদাতা :- এ দেশের মানুষ জীবন দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে, তারা আর কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারবে না। আজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি ও স্বরুপকাঠী পৌর বিএনপি আয়োজিত ০৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত।

আলোচনা সভার বক্তৃতায় তিনি আরো বলেন, কোনো স্বৈরাচারী শাসনই দীর্ঘস্থায়ী হয়নি। শেখ হাসিনার বেলায়ও তার ব্যাতিক্রম হয়নি। যারা গত ১৫ বছর ৫ মাসে জুুলুম অত্যাচার করে মানুষকে ঘর ছাড়া করেছে আজ তারা নিজেরাই দেশ ছাড়া হয়েছে। তাদের ভয়ে জীবন বাঁচাতে মানুষ বনে, জংগলে ধানক্ষেতসহ বিভিন্ন স্থানে নির্ঘুম রাত কাটিয়েছে আজ তারা জনরোষের মুখে দেশের মাটিতেও ঘুমাতে পারে না।

স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর ০২ আসনের সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

উক্ত আলোচনা সভায় আব্দুল্লাহ আল বেরুনী সৈকত আরো বলেন, গনঅভ্যুত্থানে প্রথম দিকে ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও তা একপর্যায়ে দেশের সর্ব স্তরের মানুষের আন্দোলনে পরিনত হয়।এ আন্দোলন কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নিজস্ব আন্দোলন ছিলো না গনঅভ্যুত্থানে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের ১৬০ জন নেতাকর্মী শহীদ হয়েছে। এ আন্দোলন দমাতে হাসিনা সরকার বাংলাদেশকেই একটি কারাগারে পরিনত করে। এখন সে কারাগারে তাদের নেতাকর্মী ও দোসরদের ঠাই হয়েছে। বিচার চলছে, বিচার হবে। শীর্ষ নেতাদের সর্বোচ্চ সাজা হয়েছে রায় কার্যকর হবে।

তিনি বলেন, শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সাবেক তিন বারের প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করেছে। বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে  দেশে আসা বাঁধা গ্রস্থ করেছে। সারা দেশে গুম খুনের সংস্কৃতি চালু করে। বিরোধীদের দমনে জংগী ও ক্রসফায়ার নাটক সাজিয়ে হাজার হাজার মায়ের কোল খালি করেছে।

তিনি বলেন, অপরাধীরা পালিয়ে থেকে বিদেশের মাটিতে বসে হুংকার দিচ্ছে। আবার দেশে আসার জন্য ডিসেম্বর মাসকে নির্ধারণ করেছে। এটা একটা পাগলও বোঝে যার ফাঁসির অর্ডার হয়েছে সে কখনোই ধরা দেবে না। তিনি বিএনপি নেতাকর্মীদের হাসিনার ফাকা আওয়াজকে গুরুত্ব না দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠন শক্তিশালী করে দেশের মাটিতে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মুছিবুল হাসানের বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে

গ্রামীন সালিশ বৈঠকে সাংবাদিকের কাজ কি – মন্তব্য কলাম

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াত পন্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ

মাদক নিয়ন্ত্রণকে প্রধান্য দিয়ে – মোঃ নাজমুল ইসলাম সাইদ এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বানারীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ – আহত ০২

গজারিয়ায় সততার নজীর রেখে সিরাজদিখানে বদলি হলেন – সার্ভেয়ার মো. রেজাউল করিম

রাজনৈতিক পট পরিবর্তন স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলবে না – মোঃ নাজমুল ইসলাম সাইদ

এবার সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

জান্নাতুল ফেরদাউস ইরার ঝুলিতে ‘রঙ্গিলা বৈশাখ সম্মাননা’

মুসলমানদের টাইট দিতে গিয়ে এখন নিজেরাই টাইট

Footer