শেরপুর সংবাদদাতা :- শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬১) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নি/হ/ত আবু সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি ছিলেন। তিনি নলকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে বিশদিন পূর্বে তিনি ঐ মসজিদের সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে একই গ্রামের আব্দুল মতিন ও তার সহযোগীদের আপত্তি ছিল। গতকাল জুমার নামাজের পূর্বে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মতিনের লোকজন সালেহ আহমেদের উপর হামলা চালায়। এতে আবু সালেহ আহমেদ গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

