Friday , 10 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
sadad
July 10, 2026 4:09 pm

সাভার সংবাদদাতা :- সাভারের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কানা বাবুল (৫৫) এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে দিলকুশা বাগের বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজন খানেক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দীর্ঘ দিন হাজতে থাকার পর অতি সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে বসবাস করতে শুরু করে। বুধবার সন্ধায় সে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রাত ১১ টায় তার মৃতদেহ উদ্ধার করে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer