কেস স্টাডি :- প্রতিদিনের মতো বিকাশ ব্যাবসায়ী মোতালেব একটি লাল রংয়ের ব্যাগের মধ্যে টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার নিয়ে তার বিকাশের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে দাড়িয়ে ছিলো জাকির নামে একজন। ছবিতে তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। বিকাশের টাকা উত্তোলন করবে বলে জাকির নামের লোকটি মোতালেবকে নিজ বাসায় নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিলো আরও কয়েকজন।
মোতালেবের আর দোকানে যাওয়া হলো না। খাওয়া হলোনা দুপুরের খাবার। তাকে হত্যা করে লুটে নেয়া হয় ৮৬ হাজার টাকা। কম্বলে পেচিয়ে লাশ ফেলে রাখা হয় রাস্তার পাশে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত হয়। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী জাকির সহ আরো দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৮৬ হাজার টাকা। উদ্ধার করা হয় দুপুরের খাবার ভর্তি টিফিন ক্যারিয়ার।
দুষ্কৃতকারীদের হাতে প্রান গেল এক নিরীহ ব্যাবসায়ীর। এখন প্রশ্ন আসে মানুষের নিরাপত্তা কোথায়?


















