Thursday , 4 June 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

বিভিন্ন উসিলায় কুমির ফিরিয়ে আনার চেষ্টা, খানজাহান আলী দরগা দীঘি

প্রতিবেদক
sadad
June 4, 2026 4:49 pm

বাগেরহাট সংবাদদাতা :-  বাগেরহাটের খানজাহান আলী দরগা দীঘির অপসারণকৃত কুমিরটিকে ফিরিয়ে আনার জন্য নানাবিধ ফন্দি আঁটতে শুরু করেছে মাজার ব্যাবসার মাধ্যমে উপার্জনকারী ভন্ড চক্র। গত চারদিন যাবৎ তাদের মাংস ব্যাবসায় খরা চলছে। কুমির নাই মূর্খ মানতকারীরা হাঁস-মুরগি গরু-ছাগল নিয়ে মাজারে যাচ্ছে না। ঐ সকল মানতকৃত প্রানীর উপর নির্ভর করে যাদের জীবিকা নির্বাহ হত তারা পড়েছে বে -কায়দায়। তারা কুমির ফিরিয়ে আনার জন্য নানা ধরনের যুক্তি উপস্থাপন করছেন মিডিয়ার সামনে।

কেউ কেউ বলেছেন কুমির আর খান জাহান আলীর মাজার একে অপরের সাথে অংগাংগিভাবে জড়িত। যদি দীঘিতে কুমির না থাকে তাহলে দর্শনার্থী ও পর্যটকদের আনাগোনা কমে যাবে। খানজাহান আলী দরগা তার ঐতিহ্য হারাবে।

তারা এ বলে যুক্তি দ্বারা করে বক্তব্য রাখছেন যে, ঐ শিশুটিকে কুমিরে টেনে নিয়ে যাওয়া ছিলো একটি দূর্ঘটনা। এরকম দুর্ঘটনা থানায়ও ঘটে। তাই বলে কি থানা সরিয়ে নেয়া বা বন্ধ করে দেয়া হয়েছে। কেউ বলেছেন, সুন্দরবনে বাঘে মানুষ খেয়ে ফেলার অনেক নজীর রয়েছে। তাই বলে সুন্দরবন থেকে সব বাঘ কি অপসারণ করা হয়েছে।

তাদের এসকল যুক্তির পিছনে কারণ একটাই কুমিরের সাথে তাদের রিজিক জড়িত। এখন অবৈধ আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তাই তাদের নানামুখী তৎপরতা।

ইসলাম ধর্মীয় দৃষ্টিকোন থেকে কুমির কারো মনোবাসনা পূর্ণ করতে পারে না। মূর্খ লোকজন কুমিরের কাছে পশু পাখি মানত করে বিদআতি কাজ করত। গত তিনদিন ধরে তা বন্ধ রয়েছে। এ বিদআত বন্ধ ও ভন্ড মাজার পুজারিদের গতর না নাড়িয়ে অন্যের টাকায় ভুরিভোজ বন্ধ হওয়ায় প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হচ্ছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ

আড়াইহাজারে গণপিটুনির শিকার ৩ ডিবি পুলিশ সদস্য

স্ত্রীর দায়ের করা মামলায় এসি সোহেল কারাগারে

বাগেরহাটের খান জাহান আলী দীঘির কুমির সরিয়ে নেয়া হয়েছে সুন্দর বনে – এখন মাজার ব্যাবসায়ীদের কি হবে?

একটি মানবিক দৃষ্টান্ত

তৃণমূল বিএনপি নেতার ক্ষোভ, বিগত দিনের ফ্যাসিস্টরাই এখন বড়ো বিএনপি

বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় রায়ের প্রহর গুনছে – হাসানুল হক ইনু

নিক্সন চৌধুরীর সহযোগী ডিবির হাতে গ্রেফতার

রাজধানীতে এক সপ্তাহ আগে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের হাসপাতালে মৃত্যু

Footer