Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

উন্নয়ন যদি একটু কমও হয় তাতেও চলে, যদি টোটাল উপজেলায় শান্তি বিরাজ করে – কাজী কামাল হোসেন

প্রতিবেদক
sadad
May 23, 2026 10:07 am

ফেসবুক পোস্ট বিশ্লেষণ  : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে   একটি গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক পোস্ট করেছেন।রাজনীতির মাঠের লড়াকু সৈনিক সাবেক এ ছাত্রনেতা লিখেছেন যদি উন্নয়ন কিছুটা কম  হয় তাতেও চলে, যদি টোটাল উপজেলায় শান্তি বিরাজ করে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,   চাঁদাবাজি,  সালিশ বানিজ্য ও মব সৃষ্টি করা থেকে এলাকার মানুষ শান্তি চায়। বাসস্ট্যান্ডের চাঁদাবাজী ও খেয়াঘাটে গত বছরের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় থেকে নিষ্কৃতি চায় মানুষ।

তার দেয়া পোস্ট বিশ্লেষণ করলে আরও দেখা যায়, দলবাজি ও দলের নাম ভাংগিয়ে চলা লোকদের বিষয়ে তিনি কিছুটা উষ্মা প্রকাশ করেছেন। তিনি আরো লিখেছেন মাদক মুক্ত পরিবেশ গঠনের কথা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যেন রাজনৈতিক দলীয় প্রভাব দেখিয়ে পড়াশোনা না করায় সে বিষয়কেও সামনে নিয়ে এসেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রতিও গুরুত্ব দিয়েছেন।

তিনি বোঝাতে চেয়েছেন অবকাঠামোগত উন্নয়ন শতভাগ নিশ্চিত করা না গেলেও সমাজের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ মুক্ত এলাকা গঠিত হওয়াই  আপাতত জনগণের চাহিদা।

সর্বশেষ - দেশজুড়ে

Footer