বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৯ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১২ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৫ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৯ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১২ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৫ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

রাজাপুরের অসির ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ক্ষোভে ফুঁসছে জনগণ

শেয়ার

সংবাদ বিশ্লেষণ: ঝালকাঠির রাজাপুর থানার অসি সুজন বিশ্বাসের একটি টেলি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ায় সর্ব মহলে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকালের ছড়িয়ে পড়া ঐ অডিও রেকর্ড সূত্রে জানা গেছে আসি সুজন বিশ্বাস রাজাপুরে জেলা পরিষদের ডাক বাংলোকে নিজের আবাসস্থল বানিয়ে দিব্যি বসবাস করছেন। এদিকে প্রতিবছর ভারত থেকে ধর্ম প্রচারে আসা জৈনপুরী মেহমানরা উক্ত ডাকবাংলোয় ভাড়া পরিশোধ করে দুদিন অবস্থান করেন। গতকাল তারা রাজাপুরে পৌঁছলেও অসির দখলে থাকার কারণে ঐ ডাকবাংলোয় তাদের থাকার সথান দেওয়া সম্ভব হয়নি।

অসি এবং অপর প্রান্তের ব্যাক্তির কথোপকথনে অসিকে বলতে শোনা গেছে “তারা কোথাকার কে “। বাংলাদেশের  মুসলিম ধর্মের মানুষের আবেগের এবং সম্মানের স্থান জৈনপুরী হুজুরদের কোথাকার কে বলায় মুসলিম ধর্মানুভুতিতে আঘাত লাগে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যে, একজন হিন্দু সরকারি কর্মকর্তা মুসলিম ধর্ম প্রচারকদের সম্পর্কে এহেন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।

বিভিন্ন পোস্ট থেকে আরও জানা গেছে অসির বাসস্থান থানার ভিতরেই রয়েছে। কিন্তু সেখানে তিনি বসবাস না করে জনসাধারণের ব্যাবহারের জন্য জেলা পরিষদের ডাকবাংলো দখল করে আছেন। আরো জানা গেছে ডাক বাংলোর মূল ফটকও তিনি বন্ধ করে রেখে নিজের ব্যাক্তিগত আবাস বানিয়ে নিছেন।

রাজাপুরের ধর্ম প্রান মুসলমান তথা আপামর জনসাধারণ একজন হিন্দু অসির মুসলিম ধর্ম প্রচারকদের কটাক্ষ করে উক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জনগণ বলছেন অসির সরকারি বাসভবন পছন্দ না হলে তিনি  ভাড়া বাসায় থাকবেন। তাই বলে ক্ষমতার অপব্যবহার করে তিনি ডাকবাংলো দখল করে রাখার তার কোনো অধিকার নাই। এলাকার নানা শ্রেণি পেশার মানুষ তাকে ডাক বাংলো ছেড়ে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে এবং অসির এহেন ধৃষ্টতা পূর্ণ আচরণের জন্য প্রতিবাদ করতে জনমত গঠন করছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।