ডেস্ক রিপোর্ট :- চলতি নভেম্বর মাসের ১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ও তার অংগ সংগঠনের ৭২ টি ঝটিকা মিছিল হয়েছে। ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ১২১ টি। পরিবহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে ৯৯ টি।
গতকাল (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান প্রধান মন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংবাদ সন্মেলনে তথ্য উপদেষ্টা জানান আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের ৭২ টি ঝটিকা মিছিলের ঘটনায় ২২ টি মামলা ও ০৫ টি সাধারণ ডায়েরি হয়েছে। এ সব মামলায় ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন।
সারাদেশে ১২১ টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২ টি মামলা ও ২৭ টি জিডি হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১০০ জন।
তথ্য উপদেষ্টা আরো জানান আলোচিত সময়ে পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ০৪ টি এবং পুলিশের গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ২৮ টি। এসব ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্য দিকে গ্রামীন ব্যাংকের ১০০ স্থাপনায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরী করা হয়েছে।

