ভান্ডারিয়া সংবাদদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সাইফুল সরদার (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। সে উপজেলার মধ্য ভিটাবাড়িয়ার মোঃ সোহরাব সরদারের ছেলে।
গতকাল ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে চালান করা হয়েছে।

