ফরিদপুর সংবাদদাতা :- ফরিদপুরে রাস্তার পাশে পার্কিং করা ” কিশোর- তন্ময় ” নামে একটি লোকাল বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এঘটনায় বাসে ঘুমিয়ে থাকা চালক মারা গেছেন। গতরাত পৌনে ২ টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন লাগে । এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা বাস চালক কালাচাঁদ (৫৫) দ্রুত বাস থেকে নেমে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এসময় নি/হ/ত কালাচাঁদ আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নি/হ/ত কালাচাঁদের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।

