চাঁদপুর সংবাদদাতা :- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলা সভাপতি নাসিরউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাত ৯ টায় চাঁদপুর পৌর সহরের ৪ নং ওয়ার্ডের শ্রীরামদীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এছাড়াও চাঁদপুর পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে যাছাই বাছাই শেষে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে।

