বাগেরহাট সংবাদদাতা :- প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন পরাজিত শক্তি সীমান্তের ওপারে আত্নগোপনে থেকে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের শিল্প প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করে শিল্প প্রতিষ্ঠান ধংস করার চেষ্টা করছে। দেশের মধ্যে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টায় রয়েছে।
যেখানে আমাদের সরকার শিল্প বান্ধব অর্থনীতি গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে সেখানে ঐ মহলটি শ্রমিকদের আন্দোলনে এজেন্ট ঢুকিয়ে দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টায় রয়েছে।
প্রধানমন্ত্রী আজ মোংলা বন্দর থেকে বাগেরহাটের খানজাহান আলী দরগাহ এর উদ্দেশ্যে যাওয়ার পথে কাটাখালী মোড়ে এক পথসভায় এসব কথা বলেছেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন কোনোরুপ উস্কানীর ফাঁদে পা দিবেন না। সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

