গৌরনদী সংবাদদাতা :- বরিশালের গৌরনদীতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পুজার দাওয়াতে গিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক হয়েছে।
গতকাল বিকালে উপজেলার মাহিলারা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ী থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।
সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, রবিবার বিকালে আমার বাড়ীতে পুঁজার অনুষ্ঠান চলছিল। ঐ অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দিয়েছিলাম।
সন্ধার আগ মুহূর্তে বিএনপির কয়েকজন নেতাকর্মী এসে আমার বাড়িতে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তারা পুলিশকে খবর দিয়ে আমার ভাই পিন্ট গুহসহ ৭ জনকে পুলিশের নিকট তুলে দেয়।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে আটককৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।

