লালমোহন সংবাদদাতা :- ভোলার লালমোহনে সামান্য শিমগাছ রোপণ নিয়ে বাকবিতন্ডার জের ধরে উপজেলার কালমা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেঃ ফিরোজ (৪৫)কে কুপিয়ে হ/ত্যা করা হয়েছে।
সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার নি/হ/ত ফিরোজ শিমগাছ রোপনের জন্য জমিতে একটি বাঁশের ঝোপ দেন। শুক্রবার জুমা’র নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান প্রতিবেশী কাজলের স্ত্রী জান্নত সেই ঝোপটি কেটে ফেলেন। ফিরোজ বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে কাজল সেখানে উপস্থিত হয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে লালমোহন স্বাস্থ কমপ্লেক্সে এবং সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শনিবার বিকেলে তার মৃ’ত্যু হয়।
ঘটনার সাথে জড়িত কাজলকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন।

