বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৭ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ২ প্রান ১৯ ঘণ্টা আগে স্বরুপকাঠী বিএনপিতে চাঁদাবাজ লুটেরাদের স্থান হবেনা – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন, খুলনায় আবারও খু*ন ১ দিন আগে স্থানীয় নির্বাচন নিয়ে সারেংকাঠীতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খুন, সোনারগাঁওয়ে যুবদল নেতাকে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে মাগুরায় যুবদল নেতার র’ক্তা’ক্ত মৃ/ত/দে/হ উদ্ধার ২ দিন আগে পাবনার ৩ আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার ৩ দিন আগে স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৭ ঘণ্টা আগে সড়কে ঝড়ল ২ প্রান ১৯ ঘণ্টা আগে স্বরুপকাঠী বিএনপিতে চাঁদাবাজ লুটেরাদের স্থান হবেনা – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন, খুলনায় আবারও খু*ন ১ দিন আগে স্থানীয় নির্বাচন নিয়ে সারেংকাঠীতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খুন, সোনারগাঁওয়ে যুবদল নেতাকে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে মাগুরায় যুবদল নেতার র’ক্তা’ক্ত মৃ/ত/দে/হ উদ্ধার ২ দিন আগে পাবনার ৩ আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার ৩ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে নিয়োগ বিতর্ক – নেপথ্যে ফ্যাসিস্ট পূনর্বাসন !

শেয়ার

পর্যবেক্ষণ প্রতিবেদন :- পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কতিপয় শীর্ষ নেতা ২০২৪ এর ০৫  আগস্টের পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ / ফ্যাসিস্ট পূনর্বাসনের কাজে লিপ্ত রয়েছে। নিজেদের দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ পূনর্বাসনেই তারা ভুমিকা পালন করেছেন। এ বিযয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে  ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড়ালো মন্তব্য প্রকাশিত হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভংগ করে ফ্যাসিস্ট পূনর্বাসনের দায়ে নেছারাবাদ উপজেলা বিএনপির একাধিক শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। বিলুপ্ত করা হয়েছিলো। সেই থেকে আজ পর্যন্ত নেছারাবাদ উপজেলা বিএনপি নেতৃত্ব শুন্য। 

এতদিন ফ্যাসিস্টদের পূনর্বাসনের মাধ্যমে এলাকায় নির্বিঘ্নে চলাচল ও তাদের ব্যাবসায়িক পার্টনার হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সকল ব্যাবসার সাথে জড়িত ছিলেন তারা। কিন্তু এখন টাকার বিনিময়ে সরকারি চাকরিতে নিয়োগের মাধ্যমে ফ্যাসিস্টদের আজীবন পূনর্বাসনের বন্দবস্ত করে দেয়ার অভিযোগ উঠেেছে এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। 

স্বরুপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এক বিতর্কিত নিয়োগে তার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ০৬ অক্টোবর ঐ কলেজে ০৬ টি পদে নিয়োগ চুড়ান্ত হয়। তারমধ্যে ২টি পদে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মন্তব্যে নেছারাবাদ উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক এক নেতার নাম উঠে এসেছে। বিএনপি ও তার অংগ সংগঠনের অবহেলিত নেতাকর্মীরাও ফেসবুক লাইভে এসে এ বিতর্কিত নিয়োগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

তথ্য প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সূত্রে দেখা গেছে  মোটা অংকের টাকার বিনিময়ে বিতর্কিত নিয়োগের মূলহোতা নেছারাবাদ উপজেলা বিএনপির বহিস্কৃত এক সাবেক নেতা। নেছারাবাদ উপজেলায় বিএনপির কোনো কমিটি না থাকলেও ঐ নেতা উপজেলার সকল আর্থিক খাত একাই নিয়ন্ত্রণ করছেন। 

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে ০৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি আংগুল ফুলে কলাগাছ হয়েছেন। ঐ সব মাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে তার বিরুদ্ধে চাঁদাবাজী, টেন্ডারবাজী,সালিশ বানিজ্য,হাট বাজার দখল,  সরকারি মাটি ইট ভাটায় বিক্রি করা, টিআর ও কাবিখা নিয়ন্ত্রণ করে টাকার কুমির হয়েছেন। 

নেছারাবাদ উপজেলা বিএনপির একাংশের অভিযোগ বিএনপি ও পিরোজপুর ০২ আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর কাছের লোক বলে পরিচয় দিয়ে তিনি নিজের ফায়দা হাসিল করছেন কিন্তু দলের নেতাকর্মীদের সংগঠিত করার কাজ করছেন না। কেউ কেউ ফেসবুকে লিখেছেন তার দ্বারা নেছারাবাদ বিএনপি ধ্বংস হচ্ছে। 

ফেসবুক পোস্ট থেকে দেখা গেছে, নেছারাবাদ উপজেলা বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ঐ বিতর্কিত নেতাকে নিয়ন্ত্রণ করার জন্য পিরোজপুর ০২ আসনের সাংসদের প্রতি আকুল আবেদন জানাচ্ছেন নেছারাবাদ উপজেলা বিএনপির অবহেলিত নেতাকর্মীরা। 

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।