- বিশেষ সাক্ষাৎকার :- জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পিরোজপুর ০২ আসনের গণমানুষের নেতা মাহমুদ হোসেন বলেছেন, জীবনের শেষদিন পর্যন্ত নিপীড়িত জনগণের সেবা করতে চাই।
তিনি Coastal News 24. Top কে দেয়া দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, জনসেবা করার মনমানসিকতা আমার পারিবারিক শিক্ষা থেকে অর্জন করেছি। আমার পূর্ব পুরুষদের দেখেছি কিভাবে তারা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়িয়েছে।
বিগত স্বৈরশাসনের সময় যখন বাঘা বাঘা নেতারাও আত্মরক্ষার জন্য গা ঢাকা দিয়েছিল, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে জেল জুলুম, গুম খুনের রিস্ক নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। গনতন্ত্র ও বিএনপি যখন হুমকির সনমুখীন ছিলো তখন মাঠে ছিলাম। আবার যদি কখনো স্বৈরাচার মাথাচাড়া দেয় এবং গনতন্ত্র হুমকিতে পড়ে তবে জনগণকে সাথে নিয়ে মাঠে থাকব।

