যশোর সংবাদদাতা :- যশোরের শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) ও তার সহযোগী রতন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ । গতরাত ১ টার দিকে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে যৌথ আভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত দাতাল বাবু আরবপুর বিমানবন্দর এলাকার বাসিন্দা ও রতন শহরের কাজীপাড়ার কাঁঠালতল এলাকার বাসিন্দা।
যশোর পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, ‘দাঁতাল বাবু’র বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে আতংক সৃষ্টি করে চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান।


















