বিশেষ প্রতিবেদন :- জননেতা মাহমুদ হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসন থেকে যারা ঘোড়া মার্কার নির্বাচনে কর্মী হিসাবে মাঠে কাজ করেছেন তারা কেউই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নয়। তারা সকলেই শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের অনুসারী এবং বিশ্বাসী।
তিনি CoastalNews24.Top এর সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যারা ঘোড়া মার্কার কর্মীদের কটাক্ষ করে কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট মন্তব্য করেন, হুমকি প্রদান করছেন তাদেরকে ভুলে গেলে চলবে না ঘোড়া মার্কার নেতাকর্মীরাও স্বৈরাচার হঠাতে রাজপথে আন্দোলন করেছে।মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার যারা একসাথে সহ্য করেছে তারা একে অপরের বিরুদ্ধে কিভাবে ফ্যাসিস্ট এর মতো আচরণ করে?
জননেতা মাহমুদ হোসেন আরো বলেন, ঘোড়া মার্কার কর্মী সমর্থকরা কেউ রোহিঙ্গাও নয়, বানের জলেও ভেসে আসেনি। তারা সকলেই এ এলাকারই নাগরিক, তারা সকলেই প্রতিবেশী। সকলের হাঁড়ির খবর সকলের কাছে আছে। আজ যারা চোখ উল্টিয়ে কথা বলছেন তাদের দৌড় আমাদের জানা আছে। ফ্যাসিস্টদের পূনর্বাসন করে যারা নিজের কর্মী সমর্থক বৃদ্ধি করতে চাচ্ছেন ঐ পূনর্বাসিত লোকজনই আপনাদের ধ্বংসের কারন হয়ে দাড়াবে।
তিনি এলাকায় বেয়াদব সৃষ্টিকারী ও তাদের পৃষ্ঠপোষকদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টদের পতন কিভাবে হয় এবং তার করুন পরিনতি আপনারা নিজ চক্ষে দেখেছেন। তাই ফ্যাসিস্ট এর মতো আচরণ পরিহার করুন। নইলে জনগণ আপনাদের ঘৃণা করতে শুরু করবে। যার পরিনতি হবে ভয়াবহ।
তিনি তার কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমাদের পায়ের নিচে মাটি আছে। আমরা পরগাছা নই। এদিন দিন নয়, আরো দিন আছে। আমাদেরও সুদিন আসবে। যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় তাদেরকে পাত্তা না দিয়ে এড়িয়ে চলুন। ধৈর্য ধরুন দেখবেন ওরাই একদিন আপনার কাছে আসবে। সেদিন বেশি দূরে নয়। যার যার অবস্থান থেকে কাজ করে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করুন। পরিবর্তনের জন্য অপেক্ষা করুন।
















