ভান্ডারিয়া সংবাদদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সিয়াম (১৮) নামে এক হেলপার আগুনে পুড়ে মা-রা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর পৌনে ৪ টায় তিনটি মোটরসাইকেলে এসে দূর্বৃত্তরা ভান্ডরিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ” বাহক” ও “লিসা” নামে দুটি বাসে আগুন দেয়।এ ঘটনায় বাহক বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম আগুনে পুড়ে মা-রা গেছে। তার বাড়ি বরিশালের উজিরপুরে।
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে টহলরত পুলিশ আগুন দেখতে পেয়ে অন্যান্য বাসের মধ্যে ঘুমিয়ে থাকা সকল স্টাফদের জাগিয়ে তোলে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দুটি বাস পুড়ে যায়। সিয়ামের মৃ/ত/দে/হ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
একটি উপজেলা সদরে এভাবে বাসে আগুন দেয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

