ডেস্ক রিপোর্ট :- রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে এআরবি- ২।
গতকাল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এসআরবি গ্রেফতার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও ছয়তলা গার্মেন্টসে চাঁদাবাজি, নিউরো সায়েন্স হাসপাতালের এম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাতের ব্যাবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তির মাদক ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে।
এসব অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

