মঠবাড়িয়া সংবাদদাতা :- পিরোজপুর মঠবাড়িয়ায় আজ ভোর রাত তিনটায় ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ” বি অনলাইন পরিবহনে” অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গুলিয়াখালী শিপন হাওলাদার (৪৭) ও সুমন মঞ্জু মিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে তারা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের আড়ালে মাদক ব্যবসা করত।
থানা সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


















