ডেস্ক রিপোর্ট : আজ ভোরের আলো ফোটার সাথে সাথে সড়ক দূর্ঘটনায় সিলেট ও বগুড়ায় ১৮ বনি আদমের প্রান ঝরে গেছে। আজ সকালে সিলেট ঢাকা মহাসড়কের আজ সকাল ৭. ০০ টায় সিলেট ওসমানী নগরের কাশিকাপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাথে সাথেই মারা গেছে ৮ জন এবং পরে হাসপাতালে আরো ০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক পরিবহনের সাথে সিলেট অভিমূখী একটি স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি পাশের খাদে পড়ে যায়। নিহত সকলেই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
এর পূর্বে ভোর সারে পাঁচটায় বগুড়া – নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারে বাস চাপায় ০৭ শ্রমিক নিহত হয়। শ্রমিকরা কাজের জন্য ঐ বাজারের মহাসড়কের পাশে অপেক্ষা করছিল। প্রতিদিনের মতো নওগাঁ, পাবনা ও রংপুর জেলা থেকে আগত দিনমজুররা কাজের সন্ধানে এসে শ্রমিকদের হাট বলে খ্যাত এরুলিয়া বাজারের ঐ স্থানে জড়ো হয়েছিল। এমন সময় ঢাকা থেকে নওগা অভিমুখী ” শাহ ফতেহ আলী পরিবহনের ” একটি বাস তাদের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলে ০৭ শ্রমিক নিহত হয় এবং আরো ১৫ জন আহত হয়।

















