ডেস্ক রিপোর্ট :- রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর ০৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ -ডিবি সূত্রে জানা গেছে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


















