ডেস্ক রিপোর্ট :- সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা ও চুড়ান্ত করনে ৫ সদস্য বিশিষ্ট্য মন্ত্রীসভা কমিটি গঠন করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন – স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।


















