Friday , 8 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

স্বরুপকাঠীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে একটি মহল তৎপর

প্রতিবেদক
sadad
May 8, 2026 6:50 pm

স্বরুপকাঠী প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলার সারেংকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তানজিলা (১৮) নামে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ বিষয়ে সে স্থানীয় নরুল হক হাওলাদারের পুত্র মো : খোকন হাওলাদারের (৩৫) বিরুদ্ধে গতকাল ০৮ মে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তানজিলা সারেংকাঠী গ্রামের মোঃ ছলেমান হাওলাদারের স্ত্রী।

থানায় দায়ের করা অভিযোগ ও অভিযোগকারী তানজিলার সাথে মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, গত ০৬ মে বিকাল আনুমানিক ৩ টায় সে বাড়ীর পিছনের খালে গোছল করতে যায় । এসময় খোকন হাওলাদার সেখানে উপস্থিত হয়ে তাকে কু – প্রস্তাব দেয়। তানজিলা রাজী না হয়ে স্থান ত্যাগ করতে চাইলে খোকন তার হাত টেনে ধরে। এসময় সে চিৎকার চেচামেচি শুরু করলে খোকন দ্রুত স্থান ত্যাগ করে। যাবার সময় সে হুমকি দিয়ে যায় এ ঘটনা জানাজানি হলে তার সমস্যা হবে।

তানজিলা জানায় ঘটনার পর সে বিষয়টি তার শশুর শাশুড়ীকে অবহিত করে।এরপর এলাকার কয়েকজন  গন্যমান্য ব্যাক্তিকে জানিয়ে অবশেষে গতকাল ০৮ মে খোকন হাওলাদারকে আসামি করে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খোকনের কোনো মোবাইল ফোন নাম্বার না থাকায় Coastal News 24.Top এর পক্ষ থেকে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এদিকে উক্ত ঘটনাকে আড়াল করে প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে। ঘটনার ফলোআপ রিপোর্ট দেখার জন্য Coastal News 24.Top এর সাথেই থাকুন।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

তৃণমূল বিএনপি নেতার ক্ষোভ, বিগত দিনের ফ্যাসিস্টরাই এখন বড়ো বিএনপি

পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোংলায় নদীতে কুমিরের আক্রমণে এক নারী নিহত

নেতৃত্ব শুন্য নেছারাবাদ উপজেলা বিএনপি, ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর

একটি মানবিক দৃষ্টান্ত

ঝালকাঠিতে ২৫ আওয়ামী লীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

ভান্ডারিয়ায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

স্বরুপকাঠীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে একটি মহল তৎপর

নড়াইলে একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাজাপুরে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ডাকাতদের হামলায় পিতা-পুত্র আহত

Footer