সিরাজ শিকদার বিপ্লবী না সন্ত্রাসী ( পর্ব -০১) :- শহীদ কমরেড সিরাজ শিকদার ছিলেন আত্মনির্ভর মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন শহীদ কমরেড সিরাজ শিকদার গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজমুল ইসলাম সাইদ।
তিনি বলেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সিরাজ শিকদার ছিলেন প্রথম সারীর মুক্তি যোদ্ধাদের অর্গানাইজার।
নাজমুল ইসলাম সাইদ বলেন, এ আত্মনির্ভর মুক্তি যোদ্ধা কমান্ডার ১৯৭১ সালে ভারতে গিয়ে ট্রেনিং নেন নি। তিনি ভারত থেকে অস্ত্রও সংগ্রহ করেন নি। দেশীয় বিভিন্ন সোর্স থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজেই প্রশিক্ষণ দিয়ে একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন।
সিরাজ শিকদারের এ মুক্তিযোদ্ধাদের আস্তানা ছিলো পিরোজপুর ও ঝালকাঠি জেলার পেয়ারা বাগানের মধ্যে।
১৯৭১ সালের জুন মাসে পাকবাহিনীর সাথে সিরাজ শিকদারের প্রথম সরাসরি যুদ্ধ সংগঠিত হয়। ঐ যুদ্ধে সিরাজ শিকদারের যোদ্ধাদের হাতে ঝালকাঠি শহর সংলগ্ন সুগন্ধা নদীতে পাক বাহিনীর একটি গানবোট ডুবে যায়।
প্রতিশোধ নিতে পাক বাহিনী মরিয়া হয়ে উঠে। তারা সিরাজ শিকদার ও তার বাহিনীর সদস্যদের নির্মুল করতে পেয়ারা বাগানে অভিযান চালায়।পাক বাহিনী এলাকার জনসাধারণকে একত্রিত করে পেয়ারা বাগান কেটে পরিস্কার করতে আদেশ দেয়। লোকজন বাগানে ঢুকে পেয়ারা গাছ কেটে গাছের ডাল দিয়ে সিরাজ শিকদারের বাহিনী ও তাদের অস্ত্র- শস্ত্র ঢেকে রাখে। পাকবাহিনী তাদের খুঁজে না পেয়ে আটঘর -কুড়িয়ানাসহ পেয়ারা বাগান এলাকা ত্যাগ করে চলে যায়।
পেয়ারা বাগান সমৃদ্ধ পিরোজপুর ও ঝালকাঠি এলাকার জনসাধারণের নিকট সিরাজ শিকদার ছিলেন অতি জনপ্রিয় এবং আদর্শবান ব্যাক্তি। (চলবে) —

