বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
” সিরাজ শিকদার বিপ্লবী না সন্ত্রাসী” শহীদ কমরেড সিরাজ শিকদার ছিলেন আত্মনির্ভর মুক্তিযোদ্ধা – নাজমুল ইসলাম সাইদ ৩৫ মিনিট আগে শেখ হাসিনার প্রত্যার্পন বিষয়ে ভারতের ভাষ্য ১০ ঘণ্টা আগে নভেম্বর মাসের ২৩ দিনে আওয়ামী লীগের নাশকতার ফিরিস্তি ১ দিন আগে চাঁদাভাইদের খবর, খুলনায় চাঁদা না পেয়ে রেষ্টুরেন্টে গুলি ১ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ দিন আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ৩ দিন আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৩ দিন আগে ” সিরাজ শিকদার বিপ্লবী না সন্ত্রাসী” শহীদ কমরেড সিরাজ শিকদার ছিলেন আত্মনির্ভর মুক্তিযোদ্ধা – নাজমুল ইসলাম সাইদ ৩৫ মিনিট আগে শেখ হাসিনার প্রত্যার্পন বিষয়ে ভারতের ভাষ্য ১০ ঘণ্টা আগে নভেম্বর মাসের ২৩ দিনে আওয়ামী লীগের নাশকতার ফিরিস্তি ১ দিন আগে চাঁদাভাইদের খবর, খুলনায় চাঁদা না পেয়ে রেষ্টুরেন্টে গুলি ১ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ দিন আগে সড়কে ঝড়ল ৩ প্রান, পিরোজপুরে ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ দিন আগে যশোরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার ৩ দিন আগে ফ্যাসিস্টরা চোখ রাঙাচ্ছে, তাদেরকে রুখতে হলে ঐক্যের বিকল্প নাই – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৩ দিন আগে
দেশজুড়ে

” সিরাজ শিকদার বিপ্লবী না সন্ত্রাসী” শহীদ কমরেড সিরাজ শিকদার ছিলেন আত্মনির্ভর মুক্তিযোদ্ধা – নাজমুল ইসলাম সাইদ

শেয়ার

সিরাজ শিকদার বিপ্লবী না সন্ত্রাসী ( পর্ব -০১) :-  শহীদ কমরেড সিরাজ শিকদার ছিলেন আত্মনির্ভর মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন শহীদ কমরেড সিরাজ শিকদার গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজমুল ইসলাম সাইদ। 

তিনি বলেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সিরাজ শিকদার ছিলেন  প্রথম সারীর মুক্তি যোদ্ধাদের অর্গানাইজার। 

নাজমুল ইসলাম সাইদ বলেন, এ আত্মনির্ভর মুক্তি যোদ্ধা কমান্ডার ১৯৭১ সালে ভারতে গিয়ে ট্রেনিং নেন নি। তিনি ভারত থেকে অস্ত্রও সংগ্রহ করেন নি। দেশীয় বিভিন্ন সোর্স থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজেই প্রশিক্ষণ দিয়ে একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন। 

সিরাজ শিকদারের এ মুক্তিযোদ্ধাদের আস্তানা ছিলো পিরোজপুর ও ঝালকাঠি জেলার পেয়ারা বাগানের মধ্যে। 

১৯৭১ সালের জুন মাসে পাকবাহিনীর সাথে সিরাজ শিকদারের প্রথম সরাসরি যুদ্ধ সংগঠিত হয়। ঐ যুদ্ধে সিরাজ শিকদারের যোদ্ধাদের হাতে  ঝালকাঠি শহর সংলগ্ন সুগন্ধা নদীতে পাক বাহিনীর একটি গানবোট ডুবে যায়। 

প্রতিশোধ নিতে পাক বাহিনী মরিয়া হয়ে উঠে। তারা সিরাজ শিকদার ও তার বাহিনীর সদস্যদের নির্মুল করতে পেয়ারা বাগানে  অভিযান চালায়।পাক বাহিনী এলাকার জনসাধারণকে একত্রিত করে পেয়ারা বাগান কেটে পরিস্কার করতে আদেশ দেয়। লোকজন বাগানে ঢুকে পেয়ারা গাছ কেটে গাছের ডাল দিয়ে সিরাজ শিকদারের বাহিনী ও তাদের অস্ত্র- শস্ত্র ঢেকে রাখে। পাকবাহিনী তাদের খুঁজে না পেয়ে আটঘর -কুড়িয়ানাসহ পেয়ারা বাগান এলাকা ত্যাগ করে চলে যায়। 

পেয়ারা বাগান সমৃদ্ধ পিরোজপুর ও ঝালকাঠি এলাকার জনসাধারণের নিকট সিরাজ শিকদার ছিলেন অতি জনপ্রিয় এবং আদর্শবান ব্যাক্তি। (চলবে) —

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।