ডেস্ক রিপোর্ট :- কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগরী যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেফতার করেছে রাজধানীর মতিঝিল থানা পুলিশ। কাউট খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
গতরাত ১২ টার দিকে মতিঝিল এজিবি কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে গতরাত ১১ টার দিকে মতিঝিল এলাকার ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে। এসময় তিনি মারধরের শিকার হন।পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

