ডেস্ক রিপোর্ট :- ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের রমনা এলাকার বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতরাত সাড়ে ১০ টার দিকে বাসার মেইন গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায় নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে দূর্বৃত্তদের টার্গেট এখন পুলিশ। টুঙ্গিপাড়ায় মামলার বাদী এস আইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। টুঙ্গিপাড়া থানায় আগুন দেয়া। বনানী পুলিশ বক্সে ককটেল নিক্ষেপ। এগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সন্ত্রাসীদের টার্গেট এখন পুলিশ।

