আন্তর্জাতিক ডেস্ক :- বাংলাদেশের অভ্যন্তরীন কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না দিল্লি। একইসাথে বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমূখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংএ মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়েছেন।
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তিনি একথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে আমরা কোনোই মন্তব্য করতে চাই না।

