ডেস্ক রিপোর্ট :- রাজধানীর আজিমপুর থেকে আটক অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতরাত ১১ টার দিকে আজিমপুরের ইরানী মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়েছে। গতরাত ১২ টার পর ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কি কারনে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায় নি।

