ডেস্ক রিপোর্ট :- আজ ১৯ নভেম্বর। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম জলিল এর মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৮৯ সালের এ দিনে মৃ/ত্যু বরন করেন।
মহান এ বীর ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্ম গ্রহন করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে ১৯৭০ সালে মেজর পদে উন্নিত হন।
মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর বরিশালসহ দেশের পশ্চিমাঞ্চলের খুলনা যশোর পর্যন্ত তার আওতাধীন ছিলো। মুক্তি যুদ্ধ শেষে ইন্ডিয়ান সৈন্যদের লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তাকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়।
তিনি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
এ বীর মুক্তিযোদ্ধা ছিলেন বরিশালের গর্ব বাংলাদেশের গর্ব। আজ তাকে জাতি শ্রদ্ধাভরে স্মরন করছে।

