বিশেষ প্রতিবেদন :- পিরোজপুরের শান্ত জনপদ ভান্ডারিয়া উপজেলাকে অশান্ত করার সাথে জড়িত কুশীলবদের আইনের আওতায় আনার জন্য সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছেন পিরোজপুর ০২ আসনের জননেতা মাহমুদ হোসেন। তিনি আজ সকালে ভান্ডরিয়ায় বাসে আগুন দিয়ে নিরীহ বাস শ্রমিককে হত্যার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেছেন।
তিনি বলেন ভান্ডরিয়া একটি শান্ত ও সুশৃঙ্খল জনপদ।দেশে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে। কিন্তু বাসে আগুন দিয়ে ঘুমন্ত নিরীহ হেলপারকে হ/ত্যার মতো ঘটনা এটিই প্রথম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে ভান্ডরিয়ার এক শ্রেনীর বিএনপি নামধারীর হাত ধরে পতিত ফ্যাসিস্টরা পূনর্বাসনের আওতায় এসেছে। তারা পূর্বে বিএনপির বিরুদ্ধে পত্যক্ষ শক্রতা করেছে এখন বিএনপির ভিতরে প্রবেশ করে ভান্ডরিয়া বিএনপির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।
জননেতা মাহমুদ হোসেন বলেন, কারা এ ধরনের নাশকতার সাথে জড়িত এবং কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে তা তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি এ ধরনের নাশকতার মাধ্যমে মানুষ হ/ত্যা/র বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য সরকার প্রধানের নিকট আহ্বান জানিয়েছেন।

