ডেস্ক রিপোর্ট :- দেশের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন হয়েছে। এ পত্রিকাটির আবারও প্রকাশনার দায়িত্ব পেয়েছেন প্রবীন রাজনীতিবীদ সাবেক এমপি ও মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু।
এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশনার দায়িত্বে ছিলেন।
সূত্রে জানা গেছে পত্রিকাটির প্রকাশক তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে আবেদন গ্রহনের বিষয়টি জানানো হয়।
তার পিতার প্রতিষ্ঠিত এ পত্রিকায় এর আগেও দীর্ঘদিন আনোয়ার হোসেন মঞ্জু প্রকাশকের দায়িত্ব পালন করেছেন।

