গোপালগঞ্জ সংবাদদাতা :- আওয়ামী লীগের গত দুদিনের কর্মকান্ডে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেংগে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত রাতেই গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন তারা
গতরাতে বিজিবি’র যশোর রিজিওনাল কমান্ডার এক সংবাদ সন্মেলনে বিজিবি মোতায়েনের এ ঘোষণা দেন।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল প্রকার আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে রয়েছে।

