স্বরুপকাঠী সংবাদদাতা :- ঝটিকা মিছিলে অংশগ্রহণ সংক্রান্ত মামলায় পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী)তে ছাত্রলীগ সদস্য আবু সাইদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতে উপজেলার ইন্দুরহাট থেকে তাকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
গ্রেফতার আবু সাইদ উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে।
পুলিশ জানায় গত ২৫ অক্টোবর স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির সামনে স্থানীয় ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। ঐ মিছিলে আবু সাইদ সরাসরি অংশগ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে।

