স্বরুপকাঠী সংবাদদাতা :- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুদর্শন মন্ডল (৩০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বিকাল ৩ টায় উপজেলার দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। গ্রেফতারের পরই তাকে আদালতে প্রেরন করা হয়।
নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার সংলগ্ন বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নং এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

