Coastal News 24. Top Desk : পিরোজপুর ০২ আসনের গন মানুষের নেতা মাহমুদ হোসেন বলেছেন, জনগণের কল্যানে আমার জীবন এবং সময় ব্যায় করতে চাই। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব। আমি আপনাদের নিকট থেকে বিচ্ছিন্ন কেউ নয়।
সংসদীয় আসন ১২৮ পিরোজপুর ০২ আসনের তিনটি উপজেলার জনসাধারণের নিকট তিনি জননেতা হিসাবে পরিচিত। বিগত আওয়ামী জমানায় যখন অনেকেই নিজেকে বিএনপি দলীয় নেতাকর্মী পরিচয় দিতে ভয় পেতেন তখন মাহমুদ হোসেন জীবনের ঝুঁকি নিয়ে কারাগারে বন্দি নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান করেছেন। তাদেরকে জামিনে মুক্ত করিয়ে নিয়ে এসেছেন।তখন থেকেই তিনি জননেতা হিসাবে সবার নিকট পরিচিতি লাভ করেন।
Coastal News 24.Com কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান প্রতিকুলতার মধ্যে হামলার শিকার হয়ে যারা আমার নির্বাচনী মাঠে ছিলেন এবং আমাক ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।


















