ডেস্ক রিপোর্ট : – ফরিদপুরের ভংগার আলোচিত-সমালোচিত সংসদ সদস্য নিক্সন চৌধুরীর এক সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ভাংগা উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
২০২৪ এর ০৫ আগস্ট পরবর্তীতে সে এলাকা থেকে পালিয়ে যায়। কিছুদিন পূর্বে তার নেতৃত্বে ভাংগা এক্সপ্রেেস ওয়েতে একটি ঝটিকা মিছিলের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয়। এর পর থেকে নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
ভাংগা থানা সূত্রে জানা গেছে আরাফাতের বিরুদ্ধে ভাংগা থানায় কয়েকটি মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল। ঢাকায় ডিবির হাতে গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত হয়েছে। তবে এ রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত তাকে ভাংগা থানায় হস্তান্তর করা হয় নি।

















