ডেস্ক রিপোর্ট :- রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাতে পল্লবী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে মিরপুর ১০ ও ১১ নাম্বারে অর্থের বিনিময়ে গার্মেন্টস শ্রমিকদের সংগঠিত করে হামলা, ভাংচুর ও সহিংসতার সাথে তসলিম চৌধুরী জড়িত।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে তসলিম যুবলীগ নেতা নিখিলের অনুসারী। তিনি মিরপুরের সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসাবে কাজ করেছেন। কারাবন্দী কামাল মজুমদার ও তার ছেলের সাথে তসলিম নিয়মিত দেখা সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

