নড়াইল সংবাদদাতা :- নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতান (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে নড়াইলে ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় টিপু সুলতান আসামি রয়েছেন। আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

