পিরোজপুর সংবাদদাতা :- পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর বটতলা থেকে আরিফ সেখ (৩৫) নামে এক যুবককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ -ডিবি।
আজ সন্ধায় মাদক বিরোধী অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ সেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

