টাঙ্গাইল সংবাদদাতা :- টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে ইউনুস আল মোর্শেদ (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতার মৃ/ত/দে/হ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধার দিকে বাড়ীর পাশের নদীতে মাছ ধরতে যান তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করেন। পরে নদীতে তার ম/র/দে/হ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি তিনি সাঁতার জানতেন। তার কান ও চক্ষুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃ*ত্যু নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা হয় নি। মির্জাপুর থানা সূত্রে জানা গেছে মামলা দায়ের হলে আইগত ব্যাবস্থা নেয়া হবে।

