ডেস্ক রিপোর্ট :- রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গনে দুটি ক’কটেল বি’স্ফোরণের ঘটনা ঘটেছে।
গতরাত ৯ টার দিকে থানার ভিতরে নারী ও শিশু হেল্পডেস্ক এর সামনে একটি আমগাছের নিচে ক’কটেল দুটি বিস্ফোরিত হয় বলে থানা সূত্রে জানা গেছে।
থানা সূত্র জানায়, গতরাত ৯টার দিকে মোটরসাইকেলে এসে থানার বাহির থেকে ভিতরে দুটি কক*টেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ক’কটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক এর সামনে আম গাছের নিচে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

