সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর প্রথম স্ত্রীর ১ দিন ৭ ঘণ্টা আগে বিএনপির দুর্দিনে ছিলাম, আবারও থাকব – মাহমুদ হোসেন ৯ ঘণ্টা আগে “স্বরুপকাঠীর ইউপি নির্বাচনের হালচাল ” গোয়েন্দা রিপোর্টে কপাল পুড়বে অনেক বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর ১৩ ঘণ্টা আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১ দিন আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ২ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ২ দিন আগে এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর প্রথম স্ত্রীর ১ দিন ৭ ঘণ্টা আগে বিএনপির দুর্দিনে ছিলাম, আবারও থাকব – মাহমুদ হোসেন ৯ ঘণ্টা আগে “স্বরুপকাঠীর ইউপি নির্বাচনের হালচাল ” গোয়েন্দা রিপোর্টে কপাল পুড়বে অনেক বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর ১৩ ঘণ্টা আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ১ দিন আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ২ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

কে এই প্রতারক মাসুদুর রহমান ?

শেয়ার

একটি বিশ্লেষণ মূলক প্রতিবেদন : আলোচিত প্রতারক, মাদক ব্যবসায়ী, মানবপাচারকারী ও হত্যামামলা সহ একাধিক মামলার আসামী কে এই মাসুদুর রহমান?  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেয়া তথ্য বিশ্লেষণ করে Coastal News 24.Top তার পরিচয় পেয়েছে। আলোচিত এ প্রতারক নরসিংদী জেলার মনোহরপুর উপজেলার কাঁচিকাটা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা গেছে, প্রতারনা,মাদক ব্যাবসা এবং মানব পাচার তার প্রধান পেশা।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে মাসুদ বিগত আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর।  একদল সরকারি আমলা, সেনবাহিনী ও ডিজিএফআইয়ের নাম ভাংগিয়ে এলাকার মানুষকে বোকা বানিয়ে চাকরি দেয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক ।

সে আদম ব্যবসার আড়ালে মানুষকে বিদেশে না পাঠিয়ে অসহায় মানুষের শতকোটি টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগীরা টাকা চাইতে গেলে তার পোষা মাস্তান বাহিনীর হাতে নাজেহাল হতে হয়েছে অনেককে।এ বিষয়ে একটি লোমহর্ষক ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঐ ঘটনা বিশ্লেষণে দেখা গেছে সে ভোলার সাইফুল ইসলাম (হাসান) কে ইতালি পাঠানোর ২০ লাখ টাকার চুক্তি করে হাসান। তারমধ্যে ৮ লাখ টাকা নগদ প্রদান করা হয় এবং অবশিষ্ট ১২ লাখ টাকা ইতালি পাৌছানোর পর পরিশোধ কারা হবে। সে উদ্দেশ্যে গত বছরের নভেম্বর মাসে হাসানকে বিমানযোগে লিবিয়া পাঠায় মাসুদ। কিন্তু লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে সাগরে নিখোঁজ হয় হাসান। আজও তার খোঁজ পাওয়া যায়নি।হাসানের বিষয়ে তার স্ত্রী মাসুদের কাছে খোঁজ নিতে গেলে মাসুদ তাকে গালাগালি ও হুমকি প্রদান করে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী মাসুদ ঢাকা বিভাগের সর্বত্র গড়ে তুলেছে এক বিশাল মাদক সাম্রাজ্য। তার এ মাদক সিন্ডিকেট এর নেতৃত্বে রয়েছে মুসকান নামে এক সুন্দরী মহিলা। তারা খদ্দেরের কাছে মাদক সরবরাহ করে এবং মনোরঞ্জনের ব্যাবস্থা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। খদ্দের চাহিদামতো টাকা পরিশোধ না করলে অসামাজিক কার্যকলাপের ভিডিও ধারণ করে হানিট্রাপে ফেলে তাদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে মাসুদের তত্ত্বাবধানে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের সর্বত্র গড়ে তুলেছে বিশাল মাদক নেটওয়ার্ক। তার এ কাজে সহায়তা করছে সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই ও বিডিআর এর কিছু সাবেক সদস্য।

প্রকাশিত সংবাদ সূত্রে আরো জানা গেছে ঢাকার কেরানীগঞ্জের ফয়সাল হত্যা মামলার অন্যতম আসামি উক্ত মাসুদ। যার মামলা নং সি আর ১৮৭০/২৫।এক সময় ঢাকার অভিজাত এলাকায় বসবাস করলেও বর্তমানে মাসুদ পলাতক জীবন যাপন করছে।

ভুক্তভোগীদের দাবি প্রতারক ও হত্যা মামলার আসামী মাসুদকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হউক।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।